স্থানীয় সময় গত মঙ্গলবার হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে এক বৈঠকের সময় তিনি এ হুঁশিয়ারি দেন। খবর ফক্স বিজনেস।
ট্রাম্প জানান, তিনি এরই মধ্যে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছেন। স্পেনকে একটি ‘অবন্ধুসুলভ’ দেশ হিসেবে অভিহিত করে দেশটির নেতৃত্বের তীব্র সমালোচনা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না যুক্তরাষ্ট্র।’
ট্রাম্পের দাবি, স্পেনই একমাত্র ন্যাটো দেশ, যারা প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার তার আহ্বান প্রত্যাখ্যান করেছে। এছাড়া ‘অপারেশন এপিক ফিউরির’ সমর্থনে নির্দিষ্ট কিছু স্প্যানিশ সামরিক ঘাঁটি ওয়াশিংটনকে ব্যবহার করতে দেয়া হবে না বলে মাদ্রিদ ইঙ্গিত দিয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, অপারেশন এপিক ফিউরি হলো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বা হামলার প্রস্তুতি-সংক্রান্ত একটি মার্কিন সামরিক পরিকল্পনা।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘকাল ধরে বিদ্যমান এক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় স্পেনের রোটা নৌঘাঁটি এবং মোরন উড়োজাহাজ ঘাঁটি ব্যবহারের সুযোগ পেয়ে আসছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র এসব ঘাঁটি থেকে কার্যক্রম পরিচালনা করতে পারলেও ঘাঁটির সার্বভৌমত্ব স্পেনের হাতেই থাকে ও চুক্তির পরিধির বাইরে যেকোনো ব্যবহারের জন্য স্পেনের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।