ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাসিন্দা নন এমন ব্যক্তিদের স্পেনে বাড়ি কিনতে হলে শতভাগ কর দিতে হবে। এমন একটি আইন প্রস্তাব করা হয়েছে দেশটিতে। আবাসন সংকট মোকাবেলায় এ পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন। আইনটি পাস হলে যুক্তরাজ্য থেকে আসা ব্যক্তিদেরও শতভাগ কর দিয়ে বাড়ি কিনতে হবে। ২০২৩ সালে ইইউর বাইরে থেকে আসা ব্যক্তিরা স্পেনে ২৭ হাজার বাড়ি কিনেছেন। এসব বাড়ির বেশির ভাগই ভাড়া দিয়ে অর্থ উপার্জনের জন্য কেনা হয়েছে। খবর বিবিসি