বিআইএফসির দর বেড়েছে ২৮.৫৭%

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) শেয়ারদর গত সপ্তাহে ২৮ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ২ টাকা ৮০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৩০ টাকা ৪ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২৬ টাকা ১১ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১১৯ টাকা ৪৫ পয়সায়।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিআইএফসির অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০০ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১ হাজার ১৭৬ কোটি ২৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৯৪৪। এর ৩৮ দশমিক ৩৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ৪১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২০ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও