আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ৩৫৪তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির একত্রিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ ছিল ১০৮ দশমিক ৮ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, ‘আগামীতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধানের মাধ্যমে দেশের আর্থিক খাতে নিজেদের প্রভাব আরো গভীরতর করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে আইডিএলসি।’ —বিজ্ঞপ্তি