ইইউর ইস্পাত আমদানি কোটায় স্থানীয় ইভি খাতে উদ্বেগ

ইস্পাত আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন কোটা প্রয়োগের পরিকল্পনা অতিরিক্ত ও বাস্তবসম্মত নয় বলে মনে করছেন ইউরোপীয় বিদ্যুচ্চালিত গাড়ি প্রস্তুতকারক কোম্পানির মালিকরা।

ইস্পাত আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন কোটা প্রয়োগের পরিকল্পনা অতিরিক্ত ও বাস্তবসম্মত নয় বলে মনে করছেন ইউরোপীয় বিদ্যুচ্চালিত গাড়ি প্রস্তুতকারক কোম্পানির মালিকরা। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে গাড়ি নির্মাতাদের জন্য কাঁচামালের খরচ ও প্রশাসনিক চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। খবর বিজনেস রেকর্ডার।

ইউরোপের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) জানিয়েছে, ইউরোপীয় গাড়ি নির্মাতা কোম্পানিগুলো প্রায় ৯০ শতাংশ ইস্পাতই ইউরোপ থেকে আমদানি করে। তাই ইস্পাত আমদানিতে বিধিনিষেধ বাড়ালে মূল্যস্ফীতি তৈরি হতে পারে।

এর আগে মঙ্গলবার ইউরোপীয় কমিশন প্রস্তাব করেছে, শুল্ক-মুক্ত ইস্পাত আমদানি কোটা প্রায় অর্ধেক কমিয়ে আনা হবে। এছাড়া কোটা ছাড়া আমদানিতে শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউরোপের অভ্যন্তরীণ ইস্পাত শিল্প রক্ষার্থে এ ধরনের পরিকল্পনা করছে ইইউ। যদিও প্রস্তাবটি কার্যকর হতে হলে ইইউ সরকারের ও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।

এসিইএর মহাপরিচালক সিগ্রিড ডি ভ্রাইস বলেন, ‘ইস্পাতের মতো একটি পণ্যের জন্য কিছু সুরক্ষা প্রয়োজন হতে পারে। তবে ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত সীমারেখা প্রয়োজনের অতিরিক্ত।’

আরও