যুক্তরাষ্ট্রে মডেল ওয়াইয়ের দাম বাড়াল টেসলা

যুক্তরাষ্ট্রের বাজারে মডেল ওয়াই গাড়ির দাম বাড়িয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

শনিবার কোম্পানির ওয়েবসাইটে মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়। এর আগে সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি মডেল ওয়াইয়ের দাম বাড়ায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রিমিয়াম অল-হুইল ড্রাইভ ও প্রিমিয়াম রিয়ার-হুইল ড্রাইভ সংস্করণের দাম ১ হাজার ডলার করে বাড়ানো হয়েছে। এতে গাড়ি দুটির নতুন দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৪৯ হাজার ৯৯০ ডলার ও ৪৫ হাজার ৯৯০ ডলার। খবর রয়টার্স

আরও