যুক্তরাষ্ট্রে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রফতানি শুরু করল ওয়ালটন

ইলেকট্রনিকস ও প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড (পিসিবি ও পিসিবিএ) রফতানি শুরু করেছে।

ইলেকট্রনিকস ও প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড (পিসিবি ও পিসিবিএ) রফতানি শুরু করেছে। এ উপলক্ষে সোমবার ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম রেজাউল আলম, এমডি এসএম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি এবং রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন আমদানিকারক প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট পল এল একারট। অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের উইসকনসিন প্রদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের অনুকূলে প্রায় আড়াই হাজারের বেশি মাদারবোর্ড রফতানি করছে। —বিজ্ঞপ্তি

আরও