নভেম্বরে সমুদ্রপথ দিয়ে রাশিয়ার শস্য রফতানি বেড়েছে

সমুদ্রপথ ব্যবহার করে রাশিয়ার শস্য রফতানি নভেম্বরে ৩৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

সমুদ্রপথ ব্যবহার করে রাশিয়ার শস্য রফতানি নভেম্বরে ৩৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময় দেশটির মোট রফতানি পৌঁছেছে ৪৮ লাখ টনে। সম্প্রতি শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া শিপিং ডাটা থেকে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার।

বিশ্বে শস্য রফতানিতে রাশিয়ার একটি উল্লেখযোগ্য হিস্যা রয়েছে। অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে দেশটি বিভিন্ন শস্য রফতানি কমিয়ে দিয়েছিল। এছাড়া বিশ্বব্যাপী কম দাম থাকা সত্ত্বেও গত মাসে শস্য রফতানি প্রায় রেকর্ড বাড়িয়েছে দেশটি।

সূত্র আরো জানায়, রাশিয়া চলতি মৌসুমে প্রায় ছয় কোটি টন শস্য রফতানি করতে পারে। এর মধ্যে সমুদ্রপথ ব্যবহার করে দেশটির মোট শস্য রফতানির পরিমাণ হতে পারে ২ কোটি ৭৬ লাখ টন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক শূন্য ৮ শতাংশ বেশি।

বিশ্লেষকদের অনুমান অনুযায়ী, গত বছর রাশিয়া সমুদ্রবন্দরগুলো দিয়ে প্রায় ৬ কোটি ২০ লাখ টন শস্য রফতানি করেছে।

আরও