তারল্যের প্রয়োজন হলে রেপোর (পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো টাকা ধার করে থাকে। এতদিন রেপোর মাধ্যমে ৭, ১৪ ও ২৮ দিন মেয়াদে ধার নেয়া যেত। ঈদের ছুটির পর আগামী ১০ এপ্রিল থেকে কেবল ৭ ও ১৪ দিন মেয়াদি রেপোর নিলাম অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সপ্তাহে একদিন এ নিলাম অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় গতকাল এ তথ্য জানানো হয়। দেশের সবক’টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রতি সপ্তাহের মঙ্গলবার ৭ দিন ও ১৪ দিন মেয়াদি রেপো নিলাম অনুষ্ঠিত হবে। তবে মঙ্গলবার ছুটি থাকলে পরবর্তী কর্মদিবসে নিলাম অনুষ্ঠিত হবে।