১৮২ কোটি ডলার লোকসানের আশঙ্কা নিশানের

মার্কিন শুল্কের প্রভাবে চলতি অর্থবছরে প্রায় ১৮২ কোটি ডলার পরিচালন লোকসান হতে পারে নিশানের।

মার্কিন শুল্কের প্রভাবে চলতি অর্থবছরে প্রায় ১৮২ কোটি ডলার পরিচালন লোকসান হতে পারে নিশানের। জাপানের তৃতীয় বৃহত্তম এ গাড়ি নির্মাতা জানিয়েছে, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে (অক্টোবর-মার্চ) কোম্পানিটির ব্যবসায়ে সবচেয়ে বড় বাধা হবে সরবরাহ চেইন-সংক্রান্ত ঝুঁকি। অবশ্য জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির ইতিবাচক প্রভাব পড়বে আমদানিতে। প্রতিষ্ঠানটিও শুল্কের প্রভাব কমাতে কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে। নিশান বলছে, পুরো বছরের নিট আয়ের পূর্বাভাস এখনো নির্ধারণ হয়নি। তবে কার্বন নিঃসরণ বিধি মেনে চলায় ও ব্যয় সাশ্রয়ের কারণে প্রথমার্ধের (এপ্রিল-সেপ্টেম্বর) লোকসান আগের পূর্বাভাসের তুলনায় অনেক কম হবে। খবর ও ছবি রয়টার্স

আরও