আনারসের দাম চড়েছে ৪০০ ডলারে

একটি আনারস কিনতে লাগবে প্রায় ৪০০ ডলার। অস্বাভাবিক এমন দাম শুনে যে কারোর চোখ কপালে উঠবে।

একটি আনারস কিনতে লাগবে প্রায় ৪০০ ডলার। অস্বাভাবিক এমন দাম শুনে যে কারোর চোখ কপালে উঠবে। চড়া মূল্যের এ আনারস পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। শহরের মেলিসাস প্রডিউস নামের প্রতিষ্ঠান বিরল রুবিগ্লো জাতের এ আনারস বাজারে এনেছে, যার দাম ৩৯৫ ডলার ৯৯ সেন্ট। বিশ্বখ্যাত ফল বাজারজাতকারী কোম্পানি ফ্রেশ দেল মন্তের সঙ্গে মিলে ফলটি বিক্রি করছে মেলিসাস। উত্তর আমেরিকার দেশ কোস্টারিকায় জন্মানো আনারসটির বাইরের খোসা গোলাপি লাল রঙের আর ভেতরের অংশ হলুদ। খেতেও অত্যন্ত সুস্বাদু। ফ্রেশ দেল মন্তে বলছে, ১৫ বছর ধরে নিবিড় গবেষণার মাধ্যমে বহুমূল্য এ আনারসের জাত উদ্ভাবন করা হয়েছে। ফলটি যুক্তরাষ্ট্রে আসার আগে চীনে অল্প পরিমাণে বিক্রি হতো। মার্কিন শ্রম বিভাগের তথ্যানুসারে, দেশটিতে মুদি পণ্যের দাম এপ্রিলে ১২ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। তবে সাম্প্রতিক বছরগুলোয় সাধারণ জাতের চেয়ে অস্বাভাবিক দামি ফলের প্রতি আকৃষ্ট হয়ে উঠছেন বিত্তবান ক্রেতারা। যুক্তরাষ্ট্রের বাজারে হানিক্রিসপ আপেলের দাম গত বছরের তুলনায় এবার অনেকটাই বেড়েছে। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিক্রিও। এছাড়া দেশটির খুচরা বাজারে হরহামেশাই পাওয়া যাচ্ছে জাপানি দামি ফল সুমো কমলালেবু। খবর ও ছবি সিএনএন

আরও