প্রথমবারের মতো ২৫ কোটি টাকার শরিয়াহ মিউচুয়াল ফান্ড বাজারে আনছে সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড (এসএলএফএল)। এ তহবিলের ট্রাস্টি হিসেবে থাকছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসির। সম্প্রতি বিজিআইসি কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় এসএলএফএলের এমডি ও সিইও মো. নজরুল ইসলাম এবং বিজিআইসির এমডি ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এসএলএফএলের চেয়ারম্যান কর্নেল (অব.) ওয়াইস হুদা, বিজিআইসির আর্থিক পরামর্শক আনিসুজ্জামান চৌধুরী ও সন্ধানী গ্রুপের উপদেষ্টা মাহমুদুল বারী উপস্থিত ছিলেন।