যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবের

আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলারের বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা করছে সৌদি আরব।

আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলারের বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির পরিকল্পনা করছে সৌদি আরব। তবে বিনিয়োগের ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে প্রবেশের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রথম ফোনালাপ শেষে এ ঘোষণা আসে। ২০১৭-২১ সালে নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবকে বেছে নেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি জানিয়েছেন, যদি দেশটি ৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনতে সম্মত হয়, তবে আবারো সফরে তিনি ইচ্ছুক। খবর ও ছবি আনাদোলু

আরও