৫৯৯ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৭৩ হাজার টাকার বেশি) প্রারম্ভিক মূল্যের ফোনটি ১১ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। মূল আইফোন ১৭-এর তুলনায় নতুন এ আইফোন প্রায় ২০০ ডলার কম দামে বিক্রি হবে। আইফোন ১৭ই মূলত আইফোন ১৭-এর সরল সংস্করণ। এতে একই শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে, তবে পর্দা থাকছে কিছুটা ছোট। ডিভাইসে দুটি ক্যামেরার পরিবর্তে একটি ক্যামেরা রয়েছে এবং অ্যাপ-ভিত্তিক তথ্য প্রদর্শনের ‘ডায়নামিক আইল্যান্ড’ সুবিধা রাখা হয়নি। খবর সিএনএন