শাইনপুকুর সিরামিকসের দর বেড়েছে ২৬ শতাংশ

গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ শতাংশ। এতে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ শতাংশ। এতে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার ২০ টাকা থেকে ২৫ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শাইনপুকুর সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৭৭ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে শাইনপুকুর সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ২২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে শাইনপুকুর সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ৩৭ পয়সায়।

আরও