নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে নগদ লভ্যাংশ বিতরণ না করার কারণে কোম্পানিটিকে বিদ্যমান ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে। গতকাল থেকেই ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ। এর মধ্যে ঘোষিত ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আলোচ্য হিসাব বছরে আল-হাজ টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আল-হাজ টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৯১ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ৪৫ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আল-হাজ টেক্সটাইলের ইপিএস হয়েছে ৯১ পয়সা।