সাবমেরিন নির্মাণ

২০ হাজার কর্মসংস্থানের আশা অস্ট্রেলিয়ার

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনার বিষয়ে প্রতিবেশী এশীয় দেশগুলোকে অবগত করছে অস্ট্রেলিয়া।

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনার বিষয়ে প্রতিবেশী এশীয় দেশগুলোকে অবগত করছে অস্ট্রেলিয়া। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজের বক্তব্যের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, এ কর্মসূচি বাস্তবায়নে ২০ হাজার কর্মসংস্থান তৈরি হতে পারে। খবর রয়টার্স।

সম্প্রতি সান দিয়েগোতে সুনাকের সঙ্গে বৈঠকের পর আলবানিজ আঞ্চলিক প্রতিবেশীদের নিয়ে ‘‌অকাস’ নামের এ পরিকল্পনার কথা জানান। আলবানিজ বলেন, ‘আমি এ অঞ্চলের অন্যান্য নেতার সঙ্গেও কথা বলেছি, আমাদের অবস্থান ব্যাখ্যা করছি। এ পরিকল্পনা ভালোভাবে বুঝেশুনেই নেয়া হয়েছে।’

মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বিস্তার রোধে এ পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে অস্ট্রেলিয়ার পারমাণবিক প্রযুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে চীন। অকাস চীনের সামরিক কৌশল ও তাইওয়ানের ওপর চাপ মোকাবেলায় কাজ করছে। স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, ব্যয়বহুল এ প্রতিরক্ষা প্রজেক্টে ৩০ বছরে ২০ হাজার লোকবল প্রয়োজন হবে। যার মধ্যে সাড়ে আট হাজার সরাসরি সাবমেরিন নির্মাণের সঙ্গে জড়িত থাকবে।

আরও