সিএসই-৩০ ও সিএসই-৫০ সূচক সমন্বয়

তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক দুটি সমন্বয় করা হয়েছে।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক দুটি সমন্বয় করা হয়েছে। এর মধ্যে সিএসই-৩০ সূচক থেকে পাঁচটি কোম্পানি বাদ পড়েছে। এর বিপরীতে নতুন করে পাঁচটি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ২২ মে থেকে এটি কার্যকর হবে। অন্যদিকে সিএসই-৫০ সূচকে নতুন করে চারটি কোম্পানি অন্তর্ভুক্ত হওয়ার বিপরীতে ৪টি কোম্পানি বাদ পড়েছে। আগামী ২১ মে থেকে এটি কার্যকর হবে।

সিএসই-৩০ সূচকে নতুন অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ক্রাউন সিমেন্ট, আইটি কনসালট্যান্টস, সেনা ইন্স্যুরেন্স ও ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

সিএসই-৩০ সূচক থেকে বাদ পড়া কোম্পানির তালিকায় রয়েছে আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক এশিয়া, লাফার্জহোলসিম বাংলাদেশ ও মতিন স্পিনিং মিলস।

সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন মোট বাজার মূলধনের প্রায় ৩১ দশমিক ৪৬ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৩৭ দশমিক ১৯ শতাংশ।

সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে এ সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস, অরিয়ন ফার্মা ও সি পার্ল রিসোর্ট।

সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন মোট বাজার মূলধনের শতকরা প্রায় ৭০ দশমিক ৪৭ শতাংশ আর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০ দশমিক ৩০ শতাংশ।

আরও