বহুজাতিক কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৪৪৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ও ৩৪০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ। কোম্পানিটির ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রাজীব গোপালাকৃষ্ণনান। সভায় কোম্পানির পরিচালক দেবব্রত মুখার্জী ও ফারজানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শৈবাল সিনহা, স্বতন্ত্র পরিচালক পরিচালক ইলিয়াস আহমেদ এবং অর্থ পরিচালক ও কোম্পানি সচিব রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি