দেশের বাজারে ফ্রেশ কফি নিয়ে এল এমজিআই

শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিএই) অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেড দেশের বাজারে তাদের নতুন ব্র্যান্ড ফ্রেশ কফি নিয়ে এসেছে।

শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিএই) অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেড দেশের বাজারে তাদের নতুন ব্র্যান্ড ফ্রেশ কফি নিয়ে এসেছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমজিআইয়ের পরিচালক তাহমিনা মোস্তফা আনুষ্ঠানিকভাবে নতুন কফি ভ্যারিয়েন্টগুলো উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে ফ্রেশ কফি থ্রি-ইন-ওয়ান এবং ফ্রেশ কফি ক্যাপাচিনো স্যাশে (সুগার ফ্রি)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমজিআই চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খন্দকার, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, সিনিয়র জিএম অ্যান্ড হেড অব অ্যাকাউন্টস এসএম মুজিবুর রহমান, হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রাশেদুল হক। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র জিএম (প্ল্যান্ট) জয়নাল আবেদিন এবং সিনিয়র এজিএম (ব্র্যান্ড) মুনতাসির মামুন মুন।

আরও