ঢাকায় ২ হাজার ৬০০ বর্গফুট আয়তনের বিশাল ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে টেকনো, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়। সম্প্রতি উত্তরার সেন্টারপয়েন্টে এ ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করেন আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক। এ সময় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, মিনার আহমেদ, জেফার ও মাশা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যামন ৪০ সিরিজের নতুন স্মার্টফোনের কারিগরি বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, ফ্ল্যাগশিপ স্টোরটি শুধু পণ্য বিক্রয়ের জন্য নয়, এখানে গ্রাহকরা টেকনোর সর্বশেষ সব উদ্ভাবনী প্রযুক্তি সরাসরি পরখ করে কেনার সুযোগ পাবেন। এছাড়া ৪ জুন পর্যন্ত স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট গ্যাজেটে বিশেষ ছাড় ও অফার পাওয়া যাবে।