আইবিবিএল পারপেচুয়াল বন্ডের দর কমেছে ১১.৫৫ শতাংশ

আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইউনিট দর কমেছে ১১ দশমিক ৫৫ শতাংশ। গত সপ্তাহে বন্ডটির সমাপনী দর দাঁড়িয়েছে ৭৩৫ টাকা, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৮৩১ টাকা।

আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইউনিট দর কমেছে ১১ দশমিক ৫৫ শতাংশ। গত সপ্তাহে বন্ডটির সমাপনী দর দাঁড়িয়েছে ৭৩৫ টাকা, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৮৩১ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ৭ দশমিক ৪৪ শতাংশ মুনাফা সুপারিশ করে বন্ডটির পর্ষদ।  এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ৬ দশমিক ৮৯ শতাংশ মুনাফা রেট ঘোষণা করেছিল। 

এর আগে ২০২০ ও ২০২১ হিসাব বছরের জন্য ইউনিটহোল্ডারদের কোনো মুনাফা দেয়নি বন্ডটি। ২০১৯ হিসাব বছরের জন্য ৯ দশমিক ৩৮ শতাংশ মুনাফা দিয়েছিল বন্ডটির পর্ষদ। তার আগের হিসাব বছরের জন্য ৯ দশমিক শূন্য ২ শতাংশ মুনাফা পেয়েছিলেন ইউনিটহোল্ডাররা। এছাড়া ২০১৭ হিসাব বছরের জন্য ৮ দশমিক ৬৬ শতাংশ, ২০১৬ হিসাব বছরের জন্য ৮ দশমিক ৯৪ শতাংশ এবং ২০১৫ হিসাব বছরের জন্য ইউনিটহোল্ডারদের ১০ দশমিক ৩৪ শতাংশ মুনাফা দেয় করপোরেট বন্ডটি। 

বন্ডটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা। যার বিপরীতে বন্ডটির ৩০ লাখ ইউনিট রয়েছে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ হাজার টাকা। গত এক বছরে এ বন্ডের ইউনিট ৬৭০ টাকা থেকে ১ হাজার ৫৩ টাকার মধ্যে লেনদেন হয়েছে।

আরও