সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে সৌদি আরবে পর্যটন ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ২৫ শতাংশ বেড়ে ২ হাজার ৫০৫ কোটি রিয়াল বা ৬৬৮ কোটি ডলারে পৌঁছেছে। বলা হচ্ছে, এ ব্যয় ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ১০টি পর্যটন গন্তব্যের একটি হওয়ার সৌদি লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ। সম্প্রতি শিল্প প্রদর্শনী ও হাই-প্রোফাইল বিনোদন ইভেন্টগুলো দেশটিকে নতুন পরিচিতি দিয়েছে। একই সময়ে সৌদি নাগরিকরা বিদেশ ভ্রমণে ব্যয় করেছেন ২ হাজার ৬৩৩ কোটি রিয়াল, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ৭৯ বেশি। খবর আরব নিউজ