নারী উদ্যোক্তাদের ঋণ সহায়তা বাড়ানো হবে —উপদেষ্টা শারমীন মুরশিদ

জয়িতাদের ঋণ বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

জয়িতাদের ঋণ বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি গতকাল বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে জয়িতা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ২৪তম সভায় সভাপতিত্ব করার সময় এ কথা বলেন। সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রওশন আরা বেগম, বিভিন্ন মন্ত্রণালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘‌২০২২-২৩ অর্থবছর থেকে বরাদ্দকৃত ৪৯ কোটি ৯২ রাখ টাকা থেকে নারী উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বিতরণের লক্ষ্যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে। জয়িতা ফাউন্ডেশনে রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি নারী উদ্যোক্তা বা সমিতির ঋণসহায়তা করে যাচ্ছে। আগামীতে এ ঋণের পরিমাণ আরো বৃদ্ধি করা হবে।

আরও