শিশুদের প্রতিভা বিকাশে চট্টগ্রামে বু বু ওয়ার্ল্ডের ব্যতিক্রমী আয়োজন

বু বু ওয়ার্ল্ডের উদ্যোগে শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সুপ্ত প্রতিভার বিকাশে চট্টগ্রামে ‘আনলকিং লিটল পটেনশিয়াল’ শীর্ষক বিশেষ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির শিশুভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম ‘কিডক্যানডু’র উদ্যোগে গতকাল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশ নেন।

আনন্দের মধ্য দিয়ে শেখা, নিজেদের ভাবনা প্রকাশ ও নতুন কিছু আবিষ্কারের সুযোগ তৈরি করাই ছিল আয়োজনটির মূল লক্ষ্য। বিভিন্ন আনন্দদায়ক ও সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা দিনটি উপভোগ করেন। বু বু ওয়ার্ল্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, শিশুর বেড়ে ওঠা শুধু শ্রেণীকক্ষের পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়। কৌতূহল, সামাজিকতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশের জন্য প্রয়োজন নিরাপদ ও আনন্দময় পরিবেশ। এ ভাবনা থেকেই ‘কিডক্যানডু’ বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিশুদের নিজেদের সক্ষমতা ও আগ্রহ আবিষ্কারের সুযোগ করে দিতে কাজ করছে।

অনুষ্ঠানে বু বু ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, ‘প্রতিটি শিশুর মধ্যেই নিজস্ব কিছু সম্ভাবনা রয়েছে। সঠিক পরিবেশ, উৎসাহ ও পরিচর্যা পেলে সেই সম্ভাবনাকে বিকশিত করা সম্ভব।’ শিশুদের আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

অভিভাবকরাও আয়োজনটির প্রশংসা করেন। তাদের মতে, শিশুদের নিজেদের মতো করে ভাবতে, কথা বলতে এবং অন্যদের সঙ্গে মিশতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের মেধা ও মানসিক বিকাশে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রয়োজন বলেও মত দেন তারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুদমিলা ফারিদ; সিপিডিএলের পরিচালক তাসনিম আলম ও ফারজানা হোসাইন; বু বু ওয়ার্ল্ডের সহপ্রতিষ্ঠাতা আফফান মানিক; চিটাগং গ্রামার স্কুলের আর্ট কো-অর্ডিনেটর সঙ্গীতা চৌধুরী; দৈনিক পূর্বকোণের পরিচালক জোহানা চৌধুরী; আলিন’স ভোগের আলিনা মেহরাজ; তিলোত্তমার স্বত্বাধিকারী শায়লা আবেদী এবং আরিজ ফ্যাশন হাবের স্বত্বাধিকারী ফাহমিদা সুমি।

আরও