সুমিজ হট কেকের বিরুদ্ধে ১০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা

বিক্রয় তথ্য গোপন এবং মেশিনে প্রস্তুতকৃত কেক হাতে তৈরির ঘোষণা দিয়ে ভ্যাট ফাঁকির অভিযোগে সুমিজ হট কেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

বিক্রয় তথ্য গোপন এবং মেশিনে প্রস্তুতকৃত কেক হাতে তৈরির ঘোষণা দিয়ে ভ্যাট ফাঁকির অভিযোগে সুমিজ হট কেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

মঙ্গলবার দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০১৬ সালের এপ্রিল থেকে ২০২১ পর্যন্ত ১০ কোটি ৫২ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য সংযুক্ত করা হয়।

রাজধানীসহ সারাদেশে ২৬টি বিক্রয়কেন্দ্র রয়েছে সুমিজ হট কেক নামে একটি প্রতিষ্ঠানের। তারা এসব বিক্রয়কেন্দ্রে নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্য সরবরাহ করে।

গত বুধবার (২ জুন) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার কায়সার ও ফেরদৌসী মাহবুবের নেতৃত্বে ভ্যাট গোয়েন্দার একটি দল রাজধানীর তুরাগে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা ও প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে। এসময় প্রতিষ্ঠানটির বিক্রয় তথ্যসহ আরো কিছু বাণিজ্যিক দলিলাদি জব্দ করা হয়।

এছাড়াও অভিযানে গোয়েন্দা দল দেখতে পায় প্রতিষ্ঠানটি মূলত মেশিনে কেক প্রস্তুত করলেও হাতে তৈরি তথ্য দিয়ে ৫% হারে ভ্যাট দিয়ে আসছিল। মেশিনে তৈরি করায় তাদের ১৫% হারে ভ্যাট প্রযোজ্য ছিলো। এভাবে ভ্যাট ফাঁকি দেওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছিলো।

তদন্তে উদ্ঘাটিত ভ্যাট ফাঁকির টাকা আদায়ের আইনগত কার্যক্রম গ্রহণের জন্য মামলাটি ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে প্রেরণ করা হবে। একইসাথে এখন থেকে সঠিক নিয়মে ভ্যাট আদায় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট স্থানীয় ভ্যাট কার্যালয়ে সুপারিশ করা হবে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

 

আরও