দর বৃদ্ধির শীর্ষে ব্যাংক এশিয়া বন্ড

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের গত সপ্তাহ শেষে ইউনিট দর ৮৬ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে।

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের গত সপ্তাহ শেষে ইউনিট দর ৮৬ দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে বন্ডটির ইউনিট দর দাঁড়িয়েছে ৮ হাজার ৬৫০ টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ হাজার ৬৫০ টাকা। এতে বন্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি চলতি বছরের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে। এর আগে বন্ডটির ট্রাস্টি গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৭ জুন অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছে।

২০২৪ সালের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের একই মুনাফা দিয়েছে বন্ডটির ট্রাস্টি। তার আগেও বন্ডটির ট্রাস্টি ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করে।

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ মাইনাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২৪ সালের ১ জানুয়ারি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল লেনদেন শুরু হয়। বন্ডটির পরিশোধিত মূলধন ৩৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিটের সংখ্যা ৬৮ হাজার ৫০।

আরও