গুলশান ইয়ুথ ক্লাবের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করল ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংক পিএলসি মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের (জিওয়াইসি) সদস্যদের জন্য বিশেষ কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড চালু করেছে।

ঢাকা ব্যাংক পিএলসি মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের (জিওয়াইসি) সদস্যদের জন্য বিশেষ কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড চালু করেছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকা ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) একেএম শাহনেওয়াজ, ডিএমডি মোস্তাক আহমেদ ও আখলাকুর রহমান এবং মাস্টারকার্ডের পরিচালক জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন। অন্যদিকে গুলশান ইয়ুথ ক্লাবের পক্ষে ছিলেন প্রেসিডেন্ট হুমায়ুন কবির, সেক্রেটারি জেনারেল ড. ওয়াহিদুজ্জামান তমাল ও ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি

আরও