সর্বজনীন পেনশন প্রকল্পের ফি ও কিস্তি জমা নেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

সর্বজনীন পেনশন প্রকল্প বাস্তবায়নে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

সর্বজনীন পেনশন প্রকল্প বাস্তবায়নে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। ফলে এখন থেকে ব্যাংকের সব শাখা-উপশাখায় এ প্রকল্পের রেজিস্ট্রেশন ফি ও মাসিক কিস্তি জমা দেয়া যাবে। এ উপলক্ষে সম্প্রতি অর্থ বিভাগের সম্মেলন কক্ষে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ এবং এনপিএর নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

আরও