মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ সেবা চালু করল মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি প্রাইম গ্রাহকদের আরো উন্নত সেবা দেয়ার লক্ষ্যে ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’ শীর্ষক বিশেষ সেবা চালু করেছে।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি প্রাইম গ্রাহকদের আরো উন্নত সেবা দেয়ার লক্ষ্যে ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’ শীর্ষক বিশেষ সেবা চালু করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডির এমবিএল সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের এমডি মতিউল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন। এ সময় প্রায়োরিটি গ্রাহকসহ ব্যাংকের ডিএমডি শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা এবং এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হেড অব রিটেইল ব্যাংকিং অসীম কুমার সাহা। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও বিভিন্ন শাখার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও