ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নতুন ঠিকানায়

সম্প্রতি সখিপুর বাজারের মোল্লা মার্কেটসংলগ্ন আবু তালেব প্লাজার দ্বিতীয় তলায় শাখাটি ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।

ন্যাশনাল ব্যাংক পিএলসির শরীয়তপুরের সখিপুর শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি সখিপুর বাজারের মোল্লা মার্কেটসংলগ্ন আবু তালেব প্লাজার দ্বিতীয় তলায় শাখাটি ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ বিল্লাল হোসেন। ন্যাশনাল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বরিশালের আঞ্চলিক প্রধান মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘নতুন ঠিকানায় সখিপুর শাখার যাত্রা মূলত আরো প্রশস্ত পরিসর ও উন্নত সেবার প্রত্যাশা নিয়ে। আমি বিশ্বাস করি, শাখাটি এ এলাকার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও জনগণের আর্থিক সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখার ব্যবস্থাপক সোলায়মান ব্যাপারী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা।

আরও