পাকিস্তানের আকাশসীমা বন্ধে ৬০ কোটি ডলার ক্ষতির শঙ্কা এয়ার ইন্ডিয়ার

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে এক বছরে প্রায় ৬০ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা করছে এয়ার ইন্ডিয়া।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে এক বছরে প্রায় ৬০ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা করছে এয়ার ইন্ডিয়া। বিষয়টি জানিয়ে ভারতীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সংস্থাটি সহায়তা চেয়েছে। কাশ্মীরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এতে বিকল্প রুটে দীর্ঘ সময় ধরে ফ্লাইট পরিচালনায় জ্বালানি ও ক্রু-সম্পর্কিত খরচ বেড়ে গেছে। চিঠিতে জানানো হয়, আন্তর্জাতিক রুটে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে এয়ার ইন্ডিয়া। খবর ও ছবি রয়টার্স

আরও