গত সপ্তাহে রাশিয়ায় গমের রফতানি মূল্য বেড়েছে

রাশিয়ার দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকার কৃষকদের জমি থেকে ফসল সংগ্রহ প্রায় শেষের পথে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকার কৃষকদের জমি থেকে ফসল সংগ্রহ প্রায় শেষের পথে। তবে দেশটির কৃষকরা বর্তমান দামে বিক্রি না করে বেশি দামের অপেক্ষায় আছেন। এ কারণে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। এর প্রভাবে গত সপ্তাহে রাশিয়ায় গমের রফতানি মূল্য বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

কৃষিবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান আইকেএআরের প্রধান দিমিত্রি রিলকো জানান, গত সপ্তাহ শেষে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ রুশ গমের ফ্রি-অন-বোর্ড (এফওবি) মূল্য ছিল টনপ্রতি ২৩৯ ডলার। এটি আগের সপ্তাহের তুলনায় টনে ৩ ডলার বেশি। দিমিত্রি রিলকো বলেন, ‘মূলত দক্ষিণাঞ্চলের কৃষকদের বিক্রিতে অনীহাই এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ।’

আরও