বাণিজ্যযুদ্ধের প্রভাবে ইউরোজোনের সুদহার নামতে পারে জরুরি স্তরে

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের প্রভাবে ইউরোজোনের সুদহার ‘জরুরি স্তরে’ নামিয়ে আনতে হতে পারে বলে সতর্ক করে দিয়েছে প্যাসিফিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি (পিমকো)।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের প্রভাবে ইউরোজোনের সুদহার ‘জরুরি স্তরে’ নামিয়ে আনতে হতে পারে বলে সতর্ক করে দিয়েছে প্যাসিফিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি (পিমকো)। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির মতে, বাণিজ্যযুদ্ধ তীব্র আকার ধারণ করলে অঞ্চলটির অর্থনীতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে। এ অবস্থায় সুদহার ‘জরুরি স্তরে’ নামিয়ে আনতে বাধ্য হবে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। সাধারণত মন্দার সময় অর্থনৈতিক কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে সুদহার এ স্তরে নামিয়ে আনা হয়। খবর এফটি।

পিমকো বিশ্বব্যাপী প্রায় ২ ট্রিলিয়ন ডলারের পরিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটির গ্লোবাল ফিক্সড ইনকাম বিভাগের প্রধান বিনিয়োগ কর্মকর্তা অ্যান্ড্রু বলস বলেন, ‘‌ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের যে হুমকি দিচ্ছেন, তা কয়েক দফায় বাস্তবায়ন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপে বাণিজ্য পরিস্থিতি কঠিন হতে পারে। তবে আমরা কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে বলে প্রাক্কলন করছি।’

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির ধাক্কা সামলাতে বাজারগুলো প্রস্তুত হচ্ছে। ফলে ইউরোপীয় আর্থিক বাজার বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। সেই সঙ্গে ইউরোজোনের রফতানিকারকরাও অনিশ্চয়তায় পড়েছেন। পরিস্থিতি মোকাবেলায় ইসিবি থেকে আরো আক্রমণাত্মকভাবে সুদহার কাটছাঁট করবে বলে প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। এতে সেপ্টেম্বরের পর ইউরোর বিনিময় হার ৫ শতাংশের বেশি কমে ১ ডলার শূন্য ৬ সেন্টে নেমে এসেছে।

আরও