প্রথম প্রান্তিক

ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান বেড়েছে ৫০%

আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লোকসান বেড়েছে ৫০ শতাংশ।

আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লোকসান বেড়েছে ৫০ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১৫ টাকা ১১ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৯ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১২ টাকা ৩২ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৭৩ টাকা ৩১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ছিল ৯ টাকা ২৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৬২ টাকা ২৪ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরেও লোকসানের কারণে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ইন্টারন্যাশনাল লিজিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২০৫ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯৪ কোটি ২২ লাখ টাকা।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ২২১ কোটি ৮১ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪ হাজার ৬৫ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬। এর মধ্যে ৪১ দশমিক ৫৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া ২২ দশমিক ৮৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৫ দশমিক ৫৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।

আরও