যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েলের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছেন বিশ্বের প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রধানরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটির ওপর নিয়ন্ত্রণ নিতে জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের হুমকি দেয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছেন তারা। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলিসহ নয়টি দেশের ব্যাংকপ্রধান একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। বিবৃতিতে তারা বলেন, ‘নাগরিক স্বার্থে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষা করা অপরিহার্য।’ খবর ও ছবি: এপি