জানুয়ারি-জুলাই

ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল রফতানি বেড়েছে

চলতি বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত সাত মাসে ইন্দোনেশিয়া থেকে অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে।

চলতি বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত সাত মাসে ইন্দোনেশিয়া থেকে অপরিশোধিত ও পরিশোধিত পাম অয়েল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেড়েছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যানুযায়ী, এ সময়ে মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টনে। খবর বিজনেস রেকর্ডার ও হেলেনিক শিপিং নিউজ।

তবে এ হিসাবের মধ্যে পাম কার্নেল অয়েল, ওলিওকেমিক্যালস ও বায়োডিজেলের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে ইন্দোনেশিয়া সেপ্টেম্বরের জন্য অপরিশোধিত পাম অয়েলের রেফারেন্স মূল্য নির্ধারণ করেছে টনপ্রতি ৯৫৪ ডলার ৭১ সেন্ট। আগস্টে এ রেফারেন্স মূল্য ছিল টনপ্রতি ৯১০ ডলার ৯১ সেন্ট। ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রেগুলেশনে এ তথ্য জানানো হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

নতুন নির্ধারিত রেফারেন্স মূল্য অনুযায়ী, সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় অপরিশোধিত পাম অয়েলের রফতানি শুল্ক দাঁড়াবে টনপ্রতি ১২৪ ডলার, বর্তমানে যা ৭৪ ডলার। পাশাপাশি ইন্দোনেশিয়ায় এ পণ্যের ওপর ১০ শতাংশ আলাদা রফতানি শুল্ক আরোপিত হয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এ মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে ইন্দোনেশিয়ায় অপরিশোধিত পাম অয়েলের সরবরাহ ও রফতানি খরচ কিছুটা বাড়তে পারে।

আরও