ফরাসি অংশীদার রেনোঁ থেকে শেয়ার হ্রাসের পরিকল্পনা করছে জাপানি অটো জায়ান্ট নিশান। গত মার্চে বলা হয়েছিল, একে অন্যের কোম্পানিতে বাধ্যতামূলক সর্বনিম্ন শেয়ারহোল্ডিং ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনতে সম্মত হয়েছে। বর্তমান দরে রেনোঁর ৫ শতাংশ শেয়ার বিক্রি করলে নিশান প্রায় ১০ হাজার কোটি ইয়েন বা ৬৪ কোটি ডলার সংগ্রহ করতে পারবে, যা নতুন গাড়িতে বিনিয়োগ করতে চায় নিশান। বর্তমানে কোম্পানির কাছে রেনোঁর ১৫ শতাংশ শেয়ার রয়েছে। এমন সময় খবরটি এল, যখন রেনোঁর প্রধান নির্বাহী লুকা দে মেও জানিয়েছেন, অন্য খাতে যাওয়ার জন্য কোম্পানি ছাড়ছেন তিনি। খবর ও ছবি রয়টার্স