দেশটির শ্রম মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংখ্যাটি বাজার পূর্বাভাসের চেয়ে বেশি। এর আগের সপ্তাহে আবেদনের সংখ্যা ছিল ১ লাখ ৯৯ হাজার। তবে সাপ্তাহিক আবেদন বাড়লেও গত এপ্রিলে দেশটিতে নতুন ১ লাখ ১৫ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। একই মাসে বেকারত্বের হার অপরিবর্তিত থেকে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। খবর আনাদোলু এজেন্সি