ছয় মাসে ১২৭৮ কোটি ডলার লোকসান রেনোঁর

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ১ হাজার ১১৯ কোটি ইউরো বা ১ হাজার ২৭৮ কোটি ডলার লোকসান দিয়েছে ফরাসি গাড়ি নির্মাতা কোম্পানি রেনোঁ।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ১ হাজার ১১৯ কোটি ইউরো বা ১ হাজার ২৭৮ কোটি ডলার লোকসান দিয়েছে ফরাসি গাড়ি নির্মাতা কোম্পানি রেনোঁ। এর মধ্যে এককালীন ৯৩০ কোটি ইউরো লোকসানের কারণ ছিল অংশীদার নিশানে বিনিয়োগ বাবদ মূল্যহ্রাস বা ইনভেস্টমেন্ট রাইট-ডাউন। রেনোঁ চলতি বছরের প্রথমার্ধে আয় করেছে ২ হাজার ৭৬০ কোটি ইউরো, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। এ আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বেশ কয়েকটি নতুন পণ্য। তবে কোম্পানির পরিচালন মার্জিন ২ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমে ৬ শতাংশে নেমে এসেছে। খবর ও ছবি রয়টার্স

আরও