যুক্তরাজ্যে ১ জানুয়ারি থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক কার-শেয়ারিং প্লাটফর্ম জিপকার। কার রেন্টাল জায়ান্ট এভিস বাজেটের মালিকানাধীন সংস্থাটি জানিয়েছে, পদক্ষেপটি কোম্পানির অন্যান্য বাজারকে প্রভাবিত করবে না। দেশটিতে জিপকারে নিবন্ধিত সদস্য সংখ্যা সাড়ে ছয় লাখ। সদস্যরা মোবাইল অ্যাপের মাধ্যমে ঘণ্টা বা দিন ভিত্তিতে গাড়ি ভাড়া নেন এবং নির্দিষ্ট পার্কিং স্পট থেকে গাড়ি সংগ্রহ করেন। গত বছর ব্রিটিশ বাজারে লোকসান করেছিল জিপকার। এভিস বাজেট আরো বলছে, পরিচালন কার্যক্রম সহজ, উন্নত রিটার্ন ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্য থেকে যুক্তরাজ্যে ব্যবসা বন্ধের সিদ্ধান্তটি এসেছে। খবর বিবিসি