কর্মসংস্থান সৃষ্টিতে অবদান

বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল ব্যাংক এশিয়া

কভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ‘সার্টিফিকেট অব রিকগনিশন অব এক্সিলেন্স’ শীর্ষক সম্মাননা পেয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘সাপোটিভ পোস্ট কভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি)’ শীর্ষক প্রকল্পের সফল বাস্তবায়নে সহায়তা করায় এ পুরস্কার দেয়া হয়। ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এসপিসিএসএসইসিপির আওতায় একটি সেমিনার আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নাইনের হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে এডিবির সিএসএমই ব্যাংকিং বিশেষজ্ঞ আলী সাবিত; ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও স্মল বিজনেস প্রধান মোহাম্মদ সাইফুদ্দৌলা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং অ্যাসেট বিজনেস বিভাগের প্রধান মো. সিরাজুল ইসলাম এবং নারী উদ্যোক্তা ও রোকেয়া পল্লীর স্বত্বাধিকারী শাহারিয়া সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সেমিনারে কভিড-১৯ পরবর্তী সময়ে কর্মসংস্থান সৃষ্টিতে এসপিসিএসএসইসিপির অর্জন, অভিজ্ঞতা ও ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়। বিশেষ করে কুটির, ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তা, নারী, তরুণ এবং প্রবাসফেরত কর্মীদের জন্য অর্থায়ন সুযোগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে প্রকল্পটির গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্যাংক এশিয়ার দেশব্যাপী বিস্তৃত এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে এসপিসিএসএসইসিপি প্রকল্পের আওতায় অর্থায়ন সুবিধা প্রদান করে, যা গ্রামীণ উদ্যোক্তার বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

আরও