ব্লক মার্কেটে ১০৪ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১০৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১০৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৬০ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে রয়েছে গ্রামীণফোন, ফাইন ফুডস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ব্যাংক, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি গ্রামীণফোনের ১৪ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৬৭ টাকা ৮০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৩৯ টাকায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ১০ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৮ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৫ টাকায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৭১ টাকা ৭০ পয়সায়। ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৮ টাকা ৬০ পয়সায়। তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৭ টাকা ৪০ পয়সায়। ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির দর ৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৯৯ টাকা ৯০ পয়সায়।

গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ১০০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৬৩ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৯ দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ২৫ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ২০৪টির ও দর অপরিবর্তিত ছিল ৩৩টির। আর লেনদেন হয়নি ২৪টির।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৫৭৯ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫৭৫ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে দশমিক ৬৩ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৫৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থান করছে সাধারণ বীমা খাত। ১৩ দশমিক ৮৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ১০ দশমিক ৬৭ শতাংশ। বস্ত্র খাত ৭ দশমিক ৯৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা জীবন বীমা খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ৭৯ শতাংশ।

আরও