সুপার ফরমিকা অ্যান্ড ল্যামিনেশন লিমিটেডের অনুকূলে ৫৭ লাখ ৬০ হাজার টাকার ফায়ার ইন্স্যুরেন্স দাবি নিষ্পত্তি করেছে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মো. শফিউল আথহার তাসলিম এবং বিজনেস অপারেশনসের জেনারেল ম্যানেজার আবু ফাতাহ মো. জাবেদের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। বীমা প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রগতি ইন্স্যুরেন্সের উপদেষ্টা মো. রেজাউল করিম; ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ মুস্তবা; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রশাসন-মানবসম্পদ বিভাগের প্রধান মেজর (অব.) সাদাত মো. মুসা; ডিএমডি ও প্রধান অর্থ কর্মকর্তা অমর কৃষ্ণ শীল এবং দাবি বিভাগের প্রধান ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোশতাক আহমেদ উপস্থিত ছিলেন।