সন্ধানী লাইফের ১২% নগদ লভ্যাংশ ঘোষণা

বীমা খাতের তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৫ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে আগামী ২৪ আগস্ট।

২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩১ পয়সায়।

২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৮ পয়সা।

২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৫৭ পয়সায়।

২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৬৮ পয়সায়।

২০২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। তার আগের হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আগের হিসাব বছরে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল তারা। এছাড়া ২০১৬ ও ২০১৭ হিসাব বছরে ২০ শতাংশ করে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার ৬৩৩। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৬৭ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৪৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫১ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

আরও