মূলত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর সরবরাহ ব্যবস্থার ওপর বিনিয়োগকারীরা নজর রাখায় বাজারে এ পরিবর্তন এসেছে। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে আগামী অক্টোবরে রাবারের সরবরাহ চুক্তি মূল্য ১ দশমিক ১৮ শতাংশ কমে প্রতি কেজি ২ ডলার ৬২ সেন্টে নেমেছে। তবে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে সেপ্টেম্বরের জন্য রাবারের দাম দশমিক ৭৯ শতাংশ বেড়ে প্রতি টন ২ হাজার ৬৫১ ডলার ৫৩ সেন্ট হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। আর জ্বালানি তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব রাবার বাজারেও পড়ে।