বেস্ট ডমেস্টিক এয়ারলাইনের স্বীকৃতি পেল ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইনসকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ শীর্ষক অ্যাওয়ার্ড প্রদান করেছে ট্রাভেলবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর।

ইউএস-বাংলা এয়ারলাইনসকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ শীর্ষক অ্যাওয়ার্ড প্রদান করেছে ট্রাভেলবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর। ইন-ফ্লাইট সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিস, অন-টাইম পারফরম্যান্স, বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনস ও দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধিসহ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ টানা তৃতীয়বারের মতো এ পুরস্কার পেয়েছে বেসরকারি বিমান সংস্থাটি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব সেলস শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের সিইও সাদিয়া হকসহ আমন্ত্রিত অতিথিরা। —বিজ্ঞপ্তি

আরও