ব্লক মার্কেটে ১০৫ কোটি টাকার লেনদেন

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১০৫ কোটি ১ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১০৫ কোটি ১ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে মুন্নু ফ্যাব্রিকস লিমিটেড, এসিআই লিমিটেড, রিলায়েন্স ওয়ান, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, রেনাটা পিএলসি, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে মুন্নু ফ্যাব্রিকসের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ১৮ কোটি ৩৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৬ টাকা ৪০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ এসিআই লিমিটেডের ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর ছিল ১৫০ টাকা ১০ পয়সা। তৃতীয় সর্বোচ্চ রিলায়েন্স ওয়ানের ৮ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিট দর ছিল ২৪ টাকা ৩০ পয়সা।

এছাড়া গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৭ কোটি ৯৯ লাখ ৩০ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ৫৮ লাখ ৯০ হাজার, ফাইন ফুডসের ৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার, রেনাটার ৪ কোটি ৮৬ লাখ, আইসিবি সোনালী ওয়ানের ৩ কোটি ১২ লাখ ও বীকন ফার্মার ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও