বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় সম্প্রতি সাতক্ষীরার প্রান্তিক কৃষক, ছোট ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক ঋণ বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ও সাতক্ষীরা অঞ্চলের ৩৬টি ব্যাংক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যাংকগুলো প্রান্তিক জনগোষ্ঠীর ৫০০ জনের মাঝে মোট ৪ কোটি টাকা ঋণ বিতরণ করে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক ১৩১ জন ক্ষুদ্র কৃষক ও উদ্যোক্তা এবং প্রান্তিক জেলেদের মাঝে ৮০ লাখ টাকা বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী হোসেন। এ সময় ব্র্যাক ব্যাংকের এএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি