সিরাজগঞ্জে এবি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

সম্প্রতি সিরাজগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঋণ বিতরণ করা হয়।

কৃষি খাতের উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক পিএলসি। সম্প্রতি সিরাজগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঋণ বিতরণ করা হয়। এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেডএম বাবর খান। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন, কৃষি ঋণ বিভাগ-১-এর যুগ্ম পরিচালক শান্তনু বিশ্বাস এবং সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেন।

আরও